৪ মে ২০২৬

শীঘ্রই অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হবে- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শীঘ্রই অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হবে- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: শীঘ্রই অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হবে এবং রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। বিএনপি জামাত যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করেনা তাই তারা জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) আইন লংঘন করে অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করেছিল। মুক্তিযোদ্ধারা যেহেতু আওয়ামীলীগ করে তাই বিএনপি জামাত জোট তাদের শক্তি বৃদ্ধি করার জন্য সেখানে অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বর্তমানে ক্ষমতায় আছেন সেহেতু মুক্তিযোদ্ধাদের ওয়ার্ল্ড হিরো হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শীগ্রই যাচাই-বাচাই করে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রনয়ন করে তা প্রকাশ করা হবে। শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা’র চেয়ারম্যান লালমনিরহাট ০১ আসনে সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকে সফুরা বেগম রুমী, জেলা প্রশাসক মোঃ আবু জাফর,পুলিশ সুপার আবিদা সুলতানা, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি