সোনার দামে রেকর্ড, প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বেড়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা, যা নতুন রেকর্ড। এর আগে দেশে কখনো সোনার দাম এত বেশি হয়নি।
ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২২ মে) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
শনিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা।
বর্তমান দাম অনুযায়ী, আজ শনিবার (২১ মে) ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি