৪ মে ২০২৬

শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্কঃ সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। নিজের ভেরিফায়েড টুইটারে শচীন নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

শচীন শনিবার সকালে লিখেছেন, ‘আমি সব ধরনের সচেতনতা অবলম্বন করেছিলাম। তারপরও হালকা উপসর্গের পর আজ করোনা পজিটিভ হলাম।’

শচীনের পাশাপাশি পরিবারের অন্যদেরও টেস্ট করা হয়। তারা অবশ্য নেগেটিভ। শচীন বলেছেন, ‘আমি বাড়িতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। সব ধরনের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন আমার চিকিৎসকেরা।’

‘অন্য অনেকের পাশাপাশি আমি দেশের সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন করেছেন।’ ‘আপনারা সবাই সাবধানে থাকবেন।’

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি