৭ মে ২০২৬

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএমপি

জাতীয় ডেস্ক: আগামীকাল রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আর এই রাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সোমবার (২২ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অধ্যাদেশের অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন। তিনি নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি