১২ আগস্ট ২০২৬

সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল অস্ট্রেলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল অস্ট্রেলিয়া
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৫ সালের রমজান শুরুর ঘোষণ দিয়েছে অস্ট্রেলিয়া। জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। ফলে সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল তারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে। আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। এর অর্থ হলো, সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল সেই সব ইমাম এবং আলেমদের মতামতকে স্বীকার, বুঝতে এবং সম্মান করে যারা ভিন্ন মত পোষণ করতে পারেন। বিবৃতিতে সব মুসলিমকে অনুরোধ করা হয় এই বিষয়ে ভিন্ন মতামতকে সম্মান করতে এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে তাদের সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করতে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি