৬ মে ২০২৬

সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পতনে যারাই ভূমিকা রেখেছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরামসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, একটি মহল জনতার আন্দোলনের ফসলকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। তাই এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ রক্ষায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে আবারও তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কী কী করা হবে, এসবের ধারণা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি