সবাইকে নামাজ কায়েম করার অনুরোধ মুশফিকের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সবাইকে নামাজ কায়েম করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ৩০তম জন্মদিনে ভক্ত ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ আহ্বান জানান তিনি।
মুশফিক বলেন, হ্যাঁলো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দিনে আপনাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি। সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তবে শুধু এই দিনটা নয়, গোটা মাসটাই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।
১২ বছর আগে এই মাসেই জাতীয় দলে টেস্ট অভিষেক হয়েছিল আমার। এই দিনে আমার বাবা-মা, চাচা-চাচী ও ফ্যামিলির সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তারা সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন। স্পেশাল থ্যাঙ্কস টু মাই বিউটিফুল ওয়াইফ। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং সবসময় পাশে থাকার জন্য।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি