৭ মে ২০২৬

সব দলের সহযোগিতায় সংঘাতহীন নির্বাচন: মার্কিন পর্যবেক্ষক দলকে পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সব দলের সহযোগিতায় সংঘাতহীন নির্বাচন: মার্কিন পর্যবেক্ষক দলকে পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল জানতে চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? আমরা তাদের জানিয়েছি, সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে সংঘাতহীন হবে কি না তার নিশ্চয়তা দিতে পারছি না। এ জন্য সব দলকে সহযোগিতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। তবেই, সংঘাতহীন নির্বাচন হবে। তিনি জানান, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মানুষের সঙ্গে সম্পৃক্ত না। ২০১৪ সালে তারা নির্বাচন বয়কট করেছে, ২০১৮ সালে তারা এক আসনে একাধিক প্রার্থী দেয়ায় ভরাডুবি হয়েছে। এবার আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবো। এজন্য, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে, জাল ভোট যেন না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে, গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। ড. মোমেন বলেন, মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এই সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। তবে, আমাদের শাসনতন্ত্রে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। এ বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের সাত সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে যান তারা। সন্ধ্যায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। আগামীকাল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবে দলটি। সাত দিন বাংলাদেশে অবস্থানকালে পর্যায়ক্রমে সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি