৮ মে ২০২৬

সাভারে যুবককে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাভারে যুবককে পিটিয়ে হত্যা

সাভার (ঢাকা) থেকে সংবাদদাতা : সাভারে মাহফুজুর রহমান মাফু নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, রোববার বিকেলে ব্যস্ততম সাভার বাজার বাসস্টান্ডের অন্ধ মার্কেটের একটি গলিতে ২৫/৩০ জন দুর্বৃত্ত মাফুকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি