৪ মে ২০২৬

সাভারে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাভারে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারে সড়ক পারাপারের সময় পাথড় বোঁঝায় ট্রাকচাপায় রশিদ খান (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। ওই শ্রমিককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জরিত ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রশিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুকথায় গ্রামের তাইফুর রহমানের ছেলে। তিনি একেএইচ নিটিং এন্ড ডাইং নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, আজ সকালের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া স্ট্যান্ডে সড়ক পার হয়ে কারখানায় যাচ্ছিলেন রশিদ। এসময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পাথড় বোঁঝায় বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয়

সাভার থানার উপ-পরিদর্শক এনামুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে পরর্বর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি