৬ মে ২০২৬

সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২০
বাংলাপ্রেস ডেস্ক: সাভারে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শ্রমিকরা সাভারের হেমায়েতপুরে একটি সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন বলে জানা গেছে। এসময় অন্তত ১০ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান সানা শিল্পপুলিশ সুপার সানা শামীনূর রহমান। এদিকে, মিরপুরে কালশী সড়ক অবরোধ করে রেখেছেন সেই এলাকার পোশাক শ্রমিকরা। মিরপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক আব্দুল মোমেন বলেন, তিনি গত দুই বছর থেকে এই কারখানায় কাজ করছেন। তিনি বলেন “কয়েক মাসে অনেক শ্রমিক কমে গেছে। অনেক পরিশ্রম করে ওভারটাইম করি। কিন্তু, ওভারটাইমের রেট বাড়ে নাই। নতুন যে মজুরি কাঠামো করা হয়েছে তা দিবে কী দিবে না তা বলে না।” সব সময় ২ থেকে ৫ তারিখের মধ্যে বেতন হয়। কিন্তু, এখনো বেতন দেয় নাই, উল্লেখ করে তিনি জানান, গতকাল দুপুরের খাওয়ার সময় থেকে আর কাজে যাচ্ছেন না। নতুন বেতন পাওয়ার আশ্বাসে আজকে সকাল ৮ থেকে তারা কয়েকশ শ্রমিক এই এলাকায় জড়ো হয়েছেন বলেও জানান তিনি। কালশী রাস্তার দুই পাশে কোনো ধরণের যানবাহন চলছে না বলে জানিয়ে আমাদের সংবাদদাতা বলেন, সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন। এছাড়াও, পোশাক শ্রমিকরা রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দক্ষিণ খান এলাকার দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, নতুন বেতন-ভাতার জন্যে পোশাক শ্রমিকরা রাজধানী ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় গত চারদিন থেকে লাগাতার বিক্ষোভ করে আসছেন। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি