৫ মে ২০২৬

সাভারে মুরগির মাংস খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক পোশাক শ্রমিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাভারে মুরগির মাংস খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক পোশাক শ্রমিক

বাংলাপ্রেস অনলাইন: সাভারের ধামরাই উপজেলার একটি তৈরি পোশাক কারখানার সরবরাহ করা ভাত ও মুরগির মাংস খেয়ে অন্তত পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকরা জানান, কারখানায় সরবরাহ করা দুপুরের খাবার হিসেবে শ্রমিকদের ভাত ও মুরগির মাংস দেয়া হয়। ওই খাবার খেয়ে বিকেলের দিকে হঠাৎ শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। সন্ধ্যার দিকে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একে একে অসুস্থ হয়ে পড়েন অন্তত পাঁচ শতাধিক শ্রমিক। পরে তাদেরকে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, অসুস্থ শ্রমিকদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সাভারের বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তাফা বলেন, অনেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়েছেন তারা। এ বিষয়ে কারখানার কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। মালিকপক্ষের একাধিক ব্যক্তির মোবাইলে কল দিলেও রিসিভ করেননি তারা।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি