১১ আগস্ট ২০২৬

সাভারে একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: সাভারের একটি বাড়িতে বিস্ফোরক নিয়ে সন্ত্রাসী তৎপরতা চলছে- এমন অভিযোগ পেয়ে পুলিশের বিশেষায়িত দলের সদস্যরা বাড়িটিতে অভিযান চালিয়ে ৫টি বোমাসহ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে এই অভিযান চালানো হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক ব্যবহার করে দেশে নাশকতার পরিকল্পনা চলছে- এমন গোপন খবরের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটক আরিফ হোসেনকে বেশ কিছুদিন ধরে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। সাভারের ওই বাড়িতে বিস্ফোরক ও হাতবোমা তৈরির মাধ্যমে দেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছিল তিনি ও তার সহযোগীরা। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় আটক আরিফ হোসেনের (২৮) বিরুদ্ধে সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি