১২ আগস্ট ২০২৬

সাতসকালে ভূমিকম্পে কাঁপল দিল্লি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সাতসকালে ভূমিকম্পে কাঁপল দিল্লি
বাংলাপ্রেস ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটের ওই ভূমিকম্পনের মাত্রা ছিল ৪। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়, এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। সোমবার দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারত জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে , যার কেন্দ্রস্থল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে। ওই অঞ্চলের কাছাকাছি একটি হ্রদ রয়েছে, সেখানে প্রতি ২/৩ বছরে একবার কম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের "শান্ত থাকার" এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, "দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।" [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি