সাত কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা সশরীরে নেয়া হবে। নতুন সূচী অনুযায়ী চলবে পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে রোববার অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে৷
বৈঠকের পর স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস৷ নতুন সময়সূচি অনুযায়ী ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে ৷
এছাড়া ২০১৮ সনের মাস্টার্স ১ম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে৷
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি