২২ জুন ২০২৬

সার্বিয়াকে গুড়িয়ে জয় দিয়েই ব্রাজিলের কাতার বিশ্বকাপ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সার্বিয়াকে গুড়িয়ে জয় দিয়েই ব্রাজিলের কাতার বিশ্বকাপ শুরু
বাংলাপ্রেস ডেস্ক: একের পর সুযোগ তৈরি করেও কিছুতেই গোল পাচ্ছিল না ব্রাজিল। কখনো সার্বিয়ার রক্ষণভাগ, কখনো আবার দলটির গোলরক্ষক আটকে দিচ্ছিলেন নেইমার-রাফিনিয়াদের। একটা সময় পয়েন্ট খোয়ানোর শঙ্কাও উঁকি দিচ্ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে সমস্ত শঙ্কা, দুর্ভাবনাকে ঝেড়ে ফেলে জয় দিয়েই কাতার বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল। বৃহস্পতিবার দিবাগত রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে তিতের শিষ্যরা। সার্বিয়ার জমাট রক্ষণ এবং দলটির তিন কাঠির নিচে দাঁড়ানো মিলিনকোভিচ-সাভিচ চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেও, রিচার্লিসন গুড়িয়ে দেন সমস্ত প্রতিরোধ। ৬২ মিনিটে তার গোলে স্বস্তি ফেরে ব্রাজিল শিবিরে। এরপর ৭৩ মিনিটে অ্যাক্রোবেটিক শটে (বাইসাইকেল কিক ভলিতে) সার্বিয়াকে স্তব্ধ করে দেন রিচার্লিসন। দুটি গোলেই কমবেশি অবদান ছিল ভিনিসিয়ুস জুনিয়রের। ৬২তম মিনিটে নেইমার নিজের কারিকুরি দেখিয়ে সার্বিয়ার ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল দেন ভিনিসিয়ুসকে। এই ফরোয়ার্ডের শট নেন গোলের উদ্দেশেই। তবে তার শট ঠেকিয়ে দেন সাভিচ। কিন্তু সামনেই দাঁড়িয়ে থাকা রিচার্লিসন মুহূর্তের মধ্যে রিবাউন্ডে বল জালে পাঠান। ভাঙেন সার্বিয়ার সমস্ত প্রতিরোধ। ডেডলক ভাঙতেই সার্বিয়াকে চেপে ধরে ব্রাজিল। শানাতে থাকে একের পর এক আক্রমণ। গোল হজমের পর সার্বিয়ার ফুটবলাররাও প্রায় হাল ছেড়ে দেয়। সেই সুযোগে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম তোলেন রিচার্লিসন। তবে এই গোলের পুরো অবদানই তার। ৭৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুস বল বাড়ান তাকে। সে বল পায়ে আসতে একটু উঁচুতে তুলে বাইসাইকেল কিকে করেন রিচার্লিসন। তার সেই শট ঠেকানোর কোনো ক্ষমতাই ছিল না সাভিচের। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি