শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বন বিভাগ কার্যালয়ের অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় নাভারন ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে ফজরের নামাজ পড়তে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু'জনই শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার বন বিভাগ পাড়ায় বসবাস করতেন।
নিহতরা হলেন,উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের পুত্র নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজির পুত্র জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ জয়ন্ত কুমার বসু বলেন,নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়।এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি