১২ মে ২০২৬

শার্শায় চোরাইকৃত মাছ সহ গ্রেপ্তার ২ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শার্শায় চোরাইকৃত মাছ সহ গ্রেপ্তার ২ জন
রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় মাছের আড়ৎতে চুরি করা মাছ বিক্রয় করার সময় দুইজন ব‍্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯ টার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই ব্যক্তির পরিচয় পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। জানা গেছে, মঙ্গলবার সকালে শার্শার বাগআঁচড়া বাজারে আমিনিয়া ফিস নামক মাছের আড়ৎতে চুরি করা মাছ বিক্রয় করার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। আমিনিয়া ফিস এর মালিক আলহাজ্ব মোহাম্মদ আলী মোল্লা জানান, দশ (১০) কেজি রুই মাছ ১৮৫ টাকা দরে মোট ১ হাজার ৮ শত ৫০ টাকা বিক্রি করা হয়েছিল। পরে পুলিশ এসে মাছ বিক্রয়কৃত টাকা, বিক্রয় রশীদ, অবিক্রয়কৃত আরো ৯ পিচ বড় কাতলা মাছ আনুমানিক ওজন ৩৫ কেজি মাছ'সহ তাদেরকে আটক করে নিয়ে যায়। আটককৃত ব‍্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মাছ চুরি করে এনে বাগআঁচড়া বাজারে বিক্রয় করে স্থানীয়রা তাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেএদিকে শার্শার বাগআঁচড়া মাছ বাজারে চুরি করা মাছ বিক্রয় করার সময় দুই চোরকে আটক করা হয়েছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে, সাধারণ ঘের ব্যবসায়ীরা চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘের মালিকদের দাবি, বিভিন্ন সময় রাতের আঁধারে তাদের ঘের থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে। এবিষয়ে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, জব্দকৃত মাছ ও দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। আসামীর পরিচয় জানতে চাইলে তিনি এসআই আলহাজ্ব এর কাছ থেকে নিতে বলেন। পরে এসআই আলহাজ্ব এর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে আটককৃত আসামিদের পরিচয় জানা সম্ভব হয়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি