৬ মে ২০২৬

শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সহযোগী স্বর্ণ ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সহযোগী স্বর্ণ ব্যবসায়ী আটক

মোফাজ্জেল হোসেন রাজু, যশোর থেকে : যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণ অলংকার বিক্রয়ের মুলহোতা তৌহিদুর রহমান কালুকে (৪৫) আটক করেছে পুলিশ।

এসময় তার নিকট থেকে ডাকাতি করা ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে নাভারন তার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। আটক কালু শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক।

নাভারণ “খ” সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, স¤প্রতি গত কয়েকদিন ধরে মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুর দোকান হইতে ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ডাকাত দলের সাথে এই দোকানদারের যোগসাজশ রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রয় করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি