শারমীনের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হারারেতে নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ৫ উইকেটে ৩২২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫২ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।
শারমীন আক্তারের সেঞ্চুরিতে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ১৪১ বলে ১১টি চার সহ ১৩০ রান করেন শারমীন। এটি নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।
শারমীনের শতকের সঙ্গে ফারজানা হকের ৬৭ ও মুরশিদা খাতুনের ৪৭ রানের সাহায্য ৩২২ রানে পৌঁছায় বাংলাদেশ। এটি ওয়ানডেতে নারী ক্রিকেট দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৯ উইকেটে ২১১ রান করেছিল সালমা-জাহানারারা।
এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে খেই হারিয়ে ফেলে আমেরিকানরা। বাংলাদেশের বোলারদের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেননি তাদের ব্যাটাররা। সর্বোচ্চ ১৬ রান আসে টারা নোরিসের ব্যাট থেকে। ১৫ রান করেন অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ।
এদিকে বাংলাদেশের হয়ে সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি