৮ মে ২০২৬

সার্কাসের নামে অশ্লীল নৃত্য, ইউএনওর কাছে অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সার্কাসের নামে অশ্লীল নৃত্য, ইউএনওর কাছে অভিযোগ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজয় দিবস উপলক্ষ্যে বড়ভিটা মহাবিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলাতে সার্কাস ও যাদু প্রর্শনীর নামে চলছে অশ্লীল নৃত্য। আর এসব নাচ গানের আসরে পঙ্গপালের মতো হুমরি খেয়ে পড়ছে উঠতি বয়সের তরুনসহ যুবকরা।

কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে আজ (১৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, দি এলিভেন স্টার নামের সার্কাসটি ৩ শোতে চলে কিন্তু রাত ৯টা থেকে ১২ টার শোতে চলে এ অশ্লীল নিত্য । এ নিয়ে উপজেলার অভিবাবকদের মাঝে বিরুপ মন্তব্য বিরাজ করছে। অভিযোগকারী জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার জানান, এ সমস্ত খারাপ নৃত্য দেখে যুব সমাজ নেশা ও অন্যান্য কাজে লিপ্ত হতে পারে। যা বর্তমান সরকারে এক নম্বর চ্যালেঞ্জ ও প্রতিকারের প্রতিকারের প্রতিজ্ঞা।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মাছুমা আরেফিন জানান,অভিযোগটি পেয়েছি বিষয়টি আমি দেখব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি