সারজিস আলমের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ রোববার এ আদেশ দেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।
সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)। ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে সারজিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী আদালত অবমাননার আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী জসিম উদ্দিন নিজেই শুনানি করেন।
আবেদনের ওপর ৭ জুলাই শুনানি শেষে হাইকোর্ট আদেশের জন্য আজকের দিন (রোববার) রাখেন। আদেশে আদালত বলেছেন, ‘ডিসপোসড অফ।’
আদালতে আবেদনকারী আইনজীবী জসিম উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির উপস্থিত ছিলেন।
পরে আইনজীবী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আবেদনটি ডিসপোসড অফ (নিষ্পত্তি) করেছেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর আপিল বিভাগে যাবেন বলে জানান এই আইনজীবী।
আইনজীবী জসিম উদ্দিনের গত ২৪ মে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ জানানো হয়েছিল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি