৫ মে ২০২৬

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নেচে মাতাবেন। আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানেই উপভোগ করা যাবে ফারিয়ার নাচ। নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘‘শারজাহ স্টেডিয়ামের নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই উড়াল দেবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে।” ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে। সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমা ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর এই সিনেমোর শুটিং ইউনিটে যুক্ত হবেন ফারিয়া। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি