৪ মে ২০২৬

‘সারেগামাপা’র ফাইনালের ভিডিও ফাঁস করলেন নোবেল!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘সারেগামাপা’র ফাইনালের ভিডিও ফাঁস করলেন নোবেল!

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। কলকাতার জনপ্রিয় শো ‘সারেগামাপা’-তে নিজের কণ্ঠ দিয়ে মাতিয়ে চলেছেন তিনি। আর তাই কলকাতার থেকে বাংলাদেশে তার ভক্তের সংখ্যা বেশি। এদিকে, আগামী ২৮ জুলাই সম্প্রচার করা হবে ‘সারেগামাপ’র গ্রান্ড ফিনাল। চূড়ান্ত পর্বের আগেই ফাঁস হয়েছে কে হচ্ছেন এ আসরের বিজয়ী। বিষয়টি নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক সে সময়ই নোবেল প্রকাশ গ্র্যান্ড ফিনালের একটি ভিডিও।

গত মঙ্গলবার নোবেল তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন। যেখানে তার গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানটি গাইতে দেখা যায় তাকে। অবশ্য এর কিছুক্ষণ পরই গানটি নিজের ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। কিন্তু ততক্ষণে গানটি দেখেছেন অনেক তার অনেক ভক্ত এবং দর্শক।

জানা যায়, গত ২৯ জুন কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ করা হয়েছে। আর চূড়ান্ত এ পর্বের বিজয়ী হন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ আর দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাইনুল আহসান নোবেল।

এদিকে, ‘সা রে গা মা পা’র এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাইনুল ইসলাম নোবেল। বাকিরা নানা ধাপে ছিটকে গেলেও চূড়ান্ত পর্বে জায়গা করে নেন নোবেলই। এবারের আয়োজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালি ঠাকুর ও পণ্ডিত তন্ময় বোস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি