৪ মে ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি, আতঙ্কের কিছু নেই: আফ্রিদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শারীরিক অবস্থার উন্নতি, আতঙ্কের কিছু নেই: আফ্রিদি

বাংলাপ্রেস ডেস্ক: গত ১৩ জুন টুইটারে শাহিদ আফ্রিদি নিজেই জানিয়েছিলেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই আফ্রিদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরু হয়ে যায়। শেষমেশ আফ্রিদি আবার নিজেই জানালেন তার বর্তমান শারীরিক অবস্থা কথা।

ফেসবুকে এক ভিডিও বার্তায় আফ্রিদি জানান, প্রথম কয়েকদিন ভীষণ অস্বস্তিতে ছিলেন। আপাতত তিনি ভালো রয়েছেন।

আফ্রিদি বলেন, গত কয়েকদিনে আমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আতঙ্কের কিছু নেই।

তবে শারীরিকভাবে ভালো থাকলেও আফ্রিদিকে কষ্ট দিচ্ছে নিজের সন্তানদের কাছে টেনে নিতে না পারা। এই পাক তারকা বলেন, ‘আমার কাছে সবথেকে কষ্টের বিষয় হল সন্তানদের খেয়াল রাখতে না পারা। তাদের বুকে জড়িয়ে ধরতে না পারা। আমি সন্তানদের অভাব টের পাচ্ছি।

আফ্রিদি আরও বলেছেন, আমি জানতাম আক্রান্ত হতে পারি। প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করেছি। তবে আগে আক্রান্ত হলে দুস্থ মানুষদের সাহায্য করতে পারতাম না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি