সাড়ে সাত ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সূত্র জানায়, রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারীরা অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করায় কমলাপুর রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ট্রেন ধর্মঘটের ফলে কমলাপুর আটকা ১৮টি ট্রেন সময় মতো ছাড়তে পারেনি।
ফলে এসব ট্রেনের যাত্রীদের চাহিদা অনুসারে, টিকিটের টাকা ফেরত দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে বুধবার সকাল ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়। দুপুর ১২টায় কমলাপুর রেলস্টেশনের পরিস্থিতি দেখতে ও আন্দোলনরতদের কথা শুনতে সেখানে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। তারপর ট্রেন ধর্মঘট প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৮টি ট্রেনের সময়সূচির বিপর্যয় ঘটে। এসব ট্রেনের টিকিটের দাম যাত্রীদের ফেরত দেওয়া হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি