শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা। মহাসপ্তমী আজ। এদিকে গতরাতে মণ্ডপ পরিদর্শনে গিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কঠোর অবস্থানে যাবে সরকার।
এর আগে শঙ্খধ্বনি, আরতি, উলুধ্বনিতে দেবীকে বরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। ভক্ত অনুরাগীদের এবারে দেবীর কাছে চাওয়া মহামারি, জরা, অন্ধকার কাটিয়ে দশ হাতে ধরনীকে রক্ষা করবেন মা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কৈলাশ থেকে মর্তে এসেছেন দেবী দুর্গা। এবার তিনি এসেছেন গজে ও যাবেন নৌকায়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১০ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি