সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ করেও স্বতন্ত্র ব্যারিস্টার সুমন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামীলীগ করেও ব্যারিস্টার সুমন এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এখন দলের লোকেরাই তাকে বলেন 'আরে ও তো স্বতন্ত্র'। আল্লাহ ছাড়া তাকে কেউ সম্মানিত করেন না। বিধাতা যাকে সম্মানিত করেন তাকে মানুষ সম্মান দিলো কিনা তাতে কিছু যায় আসে না বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক গণ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান উল্লেখ করে তিনি বলেন দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করে সরকারকে ১ হাজার কোটি টাকা ফিরিয়ে দিলেও সরকারের পক্ষ থেকে কোন পুরুস্কার পাননি তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, একজন ৩'শ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি গতকাল উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই ৩'শ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মানের জন্য নুর আলীর বোরাক রিয়েল ইষ্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে ৭'শ কোটি টাকা আটকিয়ে রেখেছিলেন। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই ৭'শ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছেন। আপনি বাংলাদেশের মতো একটি যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন স্বাভাবিকভাবে মনে মনে চিন্তা করেন কোন না কোন একটা পুরুস্কার দিবে সরকার। কিন্তু আমার ১৪ বছরের কর্মকাণ্ডে পুরুস্কার তো দুরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাই নাই। মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুশজন। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামীলীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন 'আরে ও তো স্বতন্ত্র'। আল্লাহ ছাড়া আমারে কেউ সম্মানিত করেন না। বিধাতা যাকে সম্মানিত করেন তাকে মানুষ সম্মান দিল কিনা তাতে কিছু যায় আসে না বলে উল্লেখ করেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, এলাকার উন্নয়নের জন্য তিনি দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। গত ৫০ বছরে কোন এমপি আজ পর্যন্ত জনগণকে বলেন নাই ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন। তিনি বলেন এটা তো আমার বাপের টাকা না। আমি যে বরাদ্দ পেয়েছি এটা তো আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার অংকের কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে।
তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে বলেন, সেখানে কোন তহবিল তছরুপের কোন ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। তিনি মার্কিনিদের মতো আন্তর্জাতিকমানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান।
মইনুল ইসলামের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবি মোহাম্মদ এন মজুমদার, এম এ আজিজ, অ্যাটর্নি ব্রুস ফিসার, মিজানুর রহমান শেফাজ, হেলাল চৌধুরী ও এম উদ্দিন আলমগীর প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি