৬ মে ২০২৬

সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করবে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করবে দলগুলো। বিএনপি জানায়, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণঅবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি, জাতীয় প্রেসক্লাবের দুই প্রান্তে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট, বিজয়নগরে পানির ট্যাংকের পাশে ১২-দলীয় জোট, তেজগাঁও এফডিসি-সংলগ্ন অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরাম আরামবাগে অবস্থান নেবে। তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি