সারাদেশে ৩৭ স্থানে অনিয়ম-গোলযোগ, ছয়জন আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আটকদের মধ্যে বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের এক নারী চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এছাড়া, বরিশাল-৫ আসনে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গরে ভোট কেন্দ্রের সামনে নৌকা সমর্থক জিল্লুর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ এসেছে। সকাল নয়টার দিকে ওই এলাকায় টেঙ্গর সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি