সারাবিশ্ব তাকিয়ে আছে ১০ ডিসেম্বরের দিকে: মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যে কোন মূল্যে ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সমাবেশ সফল করা হবে। কেননা ১০ ডিসেম্বরের দিকে কেবল বাংলাদেশ নয়, তাকিয়ে আছে সারা বিশ্ব। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের 'সমাবেশ প্রস্তুতি সভায়' মির্জা ফখরুল এ কথা বলেন।
এসময় তিনি বলেন, গোটা বাংলাদেশ জেগে উঠেছে। বাধা আর গ্রেফতার আবারো শুরু হয়েছে। সব উপেক্ষা করে সমাবেশের প্রস্তুতি চলছে।
মির্জা ফখরুল বলেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে ৯টি বিভাগীয় সমাবেশ সফল করেছে জনগণ, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা আবেগ নিয়ে বিএনপির সমাবেশগুলোতে এসেছে।
লুটপাট আর ভয় দেখিয়ে শাসন করা আওয়ামী লীগের বৈশিষ্ট্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ফিরে পেতে চাইলে ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে হবে।বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি