৬ মে ২০২৬

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পাঁচজনসহ ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের। আহত হয়েছে আরও ১৮ জন।

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের চানপুরে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। নিহতরা হলেন- সজল কুমার দাশ, স্ত্রী লাভলী রানী সরকার, আট বছরের জমজ ভাই শৈবাল ও সাজন এবং প্রাইভেট কার চালক।

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। এদিকে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুনদহ সেতু এলাকায় প্রাইভেট কার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া ফেনী, বগুড়ার নন্দিগ্রাম, নওগাঁর ধামইরহাট, শেরপুরের নকলা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সূত্র: ডিবিসি টিভি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি