সারা দেশে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা: আইজিপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সারা দেশে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে যখন আমরা কোন ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং নিকটস্থ থানায় তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান আইজিপি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত আবার শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল, সেই তদন্তও আবার শুরু হয়েছে।
আইজিপি বলেন, আমরা ছাত্র-জনতা ও পুলিশের সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে এক নতুন পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপন করছি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি