সারা বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ছাড়াল
বাংলাপ্রেস ডেস্ক: সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ লাখ দুই হাজার ৭৮৬ জন।মোট শনাক্ত হয়েছে ১৯ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৬৪০ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৪৮২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৩৭২ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৬ হাজার ৫৪২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৫২ জন এবং মারা গেছে ছয় লাখ ২৮ হাজার ৯৮ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন।
ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৫ লাখ ২৬ হাজার ৬২২ জন এবং মারা গেছে চার লাখ ২২ হাজার ৬৯৫ জন।সূত্র : ওয়ার্ল্ডোমিটার।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি