বিবিসি বাংলার প্রতিবেদন
শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম
বাংলা প্রেস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে যে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছে। কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম।
বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, গ্রাফিকস আর্ট ইন্সটিটিউট, রেসিডেন্সিয়াল মিডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সিটি কলেজের ভোটকেন্দ্রে গিয়েছেন আজ বৃহস্পতিবার সকালে।
তিনি বলেন, "এগুলোতে গিয়ে দেখা গেছে, দুই ঘণ্টা পরেও ভোটার উপস্থিতি কম। সিটি কলেজের মহিলাদের কেদ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে আট শতাংশ। পুরুষদের ভোট পড়েছে নয় শতাংশ। অন্যগুলোর কোনোটিতে চার, কোনো কোনোটিতে তিন ঘণ্টায় ১০ শতাংশের কম ভোট পড়েছে। ভোটের কোনো দীর্ঘ লাইন চোখে পড়েনি।"
"প্রিজাইডিং অফিসাররা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে পারে।"
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি