৪ মে ২০২৬

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ এএম
শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত


সাইফ উল্লাহ, সিলেট প্রতিনিধি:‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় তরুণদের সামজিক উদ্যোগ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াইপিএজির সমন্বয়কারী মানসুর আহমেদ এর সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ ওয়াইপিএজির যুগ্ম সমন্বয়কারী সীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর সিরাজ মিয়া, জিয়াউর রহমান জিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাইদ, জুলাই যুদ্ধা েআলী আহমদ দুলাল।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক কবির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।

সভায় জানানো হয়, পিএফজি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও সহনশীল সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি জোরদারে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা তারাজুল হক রাসেল, জাহিদুল ইসলাম, খাইরুল আলম সাব্বির, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, কাওসার আলম, কবি আহমদ, শাওন, লিজা আক্তার, ঝুই রানী, আমিনা বেগম, রুহুল আমীন, আবু সাইদ, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই তাৎপর্যপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। “সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই শ্লোগান শুধু একটি বাক্য নয়; এটি ভবিষ্যতের অঙ্গীকার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। ইতিহাস সাক্ষ্য দেয়—ঐক্যবদ্ধ থাকলে জাতি এগিয়ে যায়।

তরুণরাই দেশের শক্তি ও পরিবর্তনের অগ্রদূত উল্লেখ করে বক্তারা বলেন, আজকের যুবসমাজ যদি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ ধারণ করে, তাহলে সংঘাতের সব দেয়াল ভেঙে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। শান্তি প্রতিষ্ঠা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিশেষ করে তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টি, গুজব প্রতিরোধ এবং বিভেদের বদলে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শেষে সবাইকে হিংসা ও বিভেদ পরিহার করে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি