৪ মে ২০২৬

শান্তি আলোচনায় পারমাণবিক অস্ত্র ইস্যু গুরুত্ব পাবে: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম
শান্তি আলোচনায় পারমাণবিক অস্ত্র ইস্যু গুরুত্ব পাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। খবর বিবিসির। 

ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা (ব্যাক-আপ প্ল্যান) আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।’

ইরানের সঙ্গে  চুক্তি কেমন হতে পারে— এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ এ সময় তিনি উল্লেখ করেন, তার মতে ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটে গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।

হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে—এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা এমনটা হতে দেব না।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি