১৯ জুন ২০২৬

সানি লিওনকে ভারত ছাড়া করার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সানি লিওনকে ভারত ছাড়া করার হুমকি
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড সেনসেশন সানি লিওনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাকে ভারত ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে। সম্প্রতি সানি লিওনের নতুন মিউজিক ভিডিও ‘মধুবন মে রাধিকা নাচে’ মুক্তি পেয়েছে। এরপর থেকে এটি নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ গানটির বিষয়বস্তু রাধা-কৃষ্ণের প্রেম হলেও এতে সানির নাচ নিয়ে আপত্তি উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, এমন একটি গান অশ্লীলভাবে নেচে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। বৃন্দাবনের পুরোহিত সান্ত নাবাল গিরি মহারাজ বলেন, ‘যদি সরকার এই অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ও ভিডিও অ্যালবামটি নিষিদ্ধ না করে তাহলে আমরা আদালতে যাবো।’ পাশাপাশি গানের অশ্লীল দৃশ্যগুলো বাদ দিয়ে সানি লিওন জনগণের কাছে ক্ষমা না চাইলে তাকে ভারত ছাড়া করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভার সভাপতি মহেশ পাঠকও সানির এই মিউজিক ভিডিও নিয়ে আপত্তি তুলেছেন। অশ্লীল ভঙ্গিতে নাচের মাধ্যমে ব্রিজভূমিকে অপমান করা হয়েছে বলে তার দাবি। ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটি প্রথম গেয়েছেন মোহাম্মদ রফি। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনূর’ সিনেমার জন্য এটি গেয়েছিলেন তিনি। সম্প্রতি সারেগামা মিউজিক গানটি নতুনভাবে তৈরি করে প্রকাশ করে। এটি গেয়েছেন কণিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি