৫ মে ২০২৬

সানি লিওনের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সানি লিওনের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ

বাংলাপ্রেস ডেস্ক : শুধু অভিনয়ের মধ্যে নিজেকে বন্দি করে রাখতে চান না সানি লিওন। আর সেই কারণেই তিনি সমাজের কাজেও মনোনিবেশ করেছেন। বিভিন্ন এনজিও বা চ্যারিটির কাজে আগেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। কিন্তু এবার তেমনই একটি কাজ করতে গিয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে উঠল আইডিয়া চুরির অভিযোগ।

সম্প্রতি একটি ছবি এঁকেছেন সানি লিওন। অভিনেত্রী জানিয়েছিলেন, নিলামে ওই ছবি বেচে যে টাকা আসবে তা ক্যানসার আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে খরচ করবেন তিনি। ইনস্টাগ্রামে তা শেয়ার করে ক্যাপশনে সেই কথা লেখেন অভিনেত্রী। তারপরই সানির বিরুদ্ধে ওঠে অভিযোগ। বলা হয়, সানি লিওন এক চিত্রশিল্পীর আইডিয়া নকল করে ছবি এঁকেছেন। অথচ তাঁর নাম পর্যন্ত উল্লেখ করেননি। শিল্পীর নাম ছাড়াই ছবিটি নিলামের জন্য ঘোষণা করে দেন সানি। ইনস্টাগ্রামের ওই পোস্টে শিল্পীর নাম উল্লেখও করা হয়। জানানো হয়, সানি যে ছবিটি এঁকেছেন, আসলে সেটি মল্লিকা ফাবরে নামে এক চিত্রশিল্পীর।

এমন অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন সানি লিওন। তিনি বলেছেন, তিনি মোটেই কারওর কাজ নকল করেননি। তিনি এর একটি ছবি পেয়েছিলেন। ছবিটি তাঁর ভাল লাগে। সেখান থেকেই আঁকার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু কখনও দাবি করেননি আইডিয়া তাঁর। শুধু ভাল লেগেছে বলেই এঁকেছেন। আর নিলামে তুলেছেন যাতে এর টাকা কারওর কাজে লাগে। এর চেয়ে বেশি কিছু নয়। এরপর তিনি সমালোককে পালটা দেন। বলেন, ছবিটি তাঁর জন্য নয়। ক্যানসার আক্রান্তদের আর্থিক সাহায্যের জন্য তিনি এটি এঁকেছেন। তবে সমালোচক যদি চান, নিন্দা চালিয়ে যেতে পারেন। এর জন্য তাঁকে বেস্ট অফ লাক উইশও করেন সানি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি