১১ আগস্ট ২০২৬

সাংবাদিককে 'বেকুব' বলে বিপাকে বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাংবাদিককে 'বেকুব' বলে বিপাকে বাইডেন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে 'বেকুব' বলে বিপাকে পরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজের এক সাংবাদিকের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। তিনি এক পর্যায়ে ওই সাংবাদিককে 'বেকুব বা স্টুপিড' বলাসহ অকথ্য ভাষায় গালি দেন। স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউসে এমন দৃশ্যের অবতারণা হয়। যুক্তরাষ্ট্রে সম্প্রতি মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশে পৌঁছেছে। উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে চলতি মাসে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এ সমস্যা সাময়িক। তবে ডেমোক্র্যাটদের কারও কারও আশঙ্কা, এ মুদ্রাস্ফীতির কারণে দলের ওপর দীর্ঘ মেয়াদে রাজনৈতিক প্রভাব পড়বে। কীভাবে মুদ্রাস্ফীতির হার কমানো যায়, তা নিয়ে আলোচনা করতে সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুম কম্পিটিশন কাউন্সিলের বৈঠক হয়। এতে অংশ নেন জো বাইডেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ সময় বাইডেনকে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করেন পিটার ডুসি। তিনি বলেন, 'মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আপনি কি মুদ্রাস্ফীতিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?' জবাবে বাইডেন নিচের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলেন, 'অধিক মুদ্রাস্ফীতি এ তো মহাসম্পদ।' তারপর তিনি হঠাৎই মাথা ঘুরিয়ে ওই সাংবাদিককে মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালি দেন। সে সময় ক্যামেরায় এ দৃশ্য ধারণ হয়ে যায়। এমনকি চালু ছিল সামনে থাকা মাইকও। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি