৬ মে ২০২৬

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৫ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভা জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রথম আলোর রায়পুর প্রতিনিধি এবিএম রিপন, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাংবাদিক কামাল হোসেন, যমুনা টিভি প্রতিনিধি আনিস কবির, লক্ষ্মীপুর বন্ধুসভার উপদেষ্টা মাহতাব উদ্দিন আরজু, আশরাফুল ইসলাম, সভাপতি সান্তন চন্দ্র দাস, সহ-সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট অনিম জোবায়ের, যুগ্ম সাধারন সম্পাদক রাজীব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর হোসেন ফাহাদ, অর্থ সম্পাদক ইসমাইল খান সুজন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজিম হোসেন, মেঘ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, সবুজ বাংলাদেশের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, অগ্রযাত্রা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ওমর ফারুক, আব্দুল কাদের প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি