
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দৈনিক প্রথম আলো'র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেবীগঞ্জ প্রেসক্লাব ও দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার (২০মে) সকাল ১১টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এশিয়া হাইওয়ে রাস্তার সামনে দেবীগঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফ, দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আসক-এর উপজেলা সভাপতি লিটন প্রধান, কবি ও সাহিত্য পরিষদের সভাপতি রহিদ শফিকি মিন্টুসহ গণমাধ্যম কর্মিরা।
এসময় মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]