৫ মে ২০২৬

সাংবাদিক রোজিনা ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাংবাদিক রোজিনা ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ তাই সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২১ মে শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে মন্ত্রী আরও বলেন, ‘কেউ বিনা কারণে শাস্তি পাক, সেটা আমরা প্রত্যাশা করি না। আমাদের বিচার ব্যবস্থা খুব স্বাধীন। রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। রোজিনা ইসলামের বিষয়টি এখন একটি আইনি বিষয়। এটা আইনিভাবেই মীমাংসা হবে। এটা নিয়ে আমরা এর বেশি কথা বলতে চাই না।’ এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবন্ধব সরকার। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে। তবে রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা অনভিপ্রেত। আমরা তার ন্যয়বিচার প্রত্যাশা করছি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি