সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেয়া হবে না: প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে গত ২৮ অক্টোবর নৃশংস হামলায় আহত সাংবাদিকদের একটি দল সাক্ষাৎ করতে এলে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। কিন্তু, সাংবাদিকদের কোনো সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। আমার দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই।’
সরকার প্রধান বলেন, যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত তারা পার পাবে না।
শেখ হাসিনা বলেন, ‘ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনা হবে। প্রধান বিচারপতির বাড়ি, জজ কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই। এই ধরনের জঘন্য কাজের আদেশ প্রদানকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’
শেখ হাসিনা আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন।
আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এতে স্বাগত বক্তব্য দেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদও বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের উপর ভিত্তি করে একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আহত সাংবাদিকরা তাদের ওপর বর্বর নির্যাতনের বর্ণনা দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি