৮ মে ২০২৬

সাংবাদিক জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাংবাদিক জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি : ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী হওয়া উচিত’এমন শিরোনামে একটি স্ট্যাটাসে দেয়ার অভিযোগ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি সান ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুয জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এর প্রতিবাদে ও উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দীনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাব।

গত বুধবার (১৮সেপ্টেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে সাংবাদিক সংগঠনটি।

এসময় বক্তব্য রাখেন জাককানইবি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, বন্ধুসভা সভাপতি আফসানা বাঁধন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দীনের পদত্যাগ দাবী করেন ।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়া ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি সান’-এর প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।

৪৮ ঘন্টার মধ্যে বহিষ্কার আদেশ প্রাত্যাহার করার আল্টিমেটাম দিয়েছিলো বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশন যার সময় আজ শেষ হবে ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি