৭ মে ২০২৬

সাংবাদিক বিপ্লবের উপর হামলার ঘটনায় মামলা 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাংবাদিক বিপ্লবের উপর হামলার ঘটনায় মামলা 
দুলাল হক, ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।
জানা গেছে, ঠাকুরগাঁও সদরের রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সুদেব চন্দ্র বর্মন ওই বিদ্যালয়ে বিভিন্ন পদে কয়েক জনকে নিয়োগের জন্য এক বছর পূর্বে টাকা হাতিয়ে নেয়। তিনি তার মনোনীত লোকের চাকুরির নিশ্চয়তা না দেখে নিয়োগ কার্যক্রম বিভিন্ন অজুহাতে পিছানোর চেষ্টা চালায়।
এদিকে সরকার বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগের নতুন নিতিমালা জারি করলে গত ৬ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সহ: প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও আয়া পদে  লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। সে আলোকে ৯ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।এতে প্রধান শিক্ষক তার মনোনীত লোকদের চাকুরি দিতে না পারায় আশংকায় পড়ে।প্রধান শিক্ষক চাকুরি প্রত্যাশী সতিশ চন্দ্র বর্মন, বিপ্লব চন্দ্র বর্মন  লক্ষন ও সত্য গোপাল সভাপতি বেকায়দায় ফেলতে পরিকল্পনা আটে। এ অবস্থায় পূর্ব পরিকল্পনা মতে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন গত ১২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনলে সকলে মিলে তাকে অফিস কক্ষে  তাকে ঘেরাও করে রাখেন । এসময়  বিদ্যালয়ের সভাপতি তার স্বাক্ষর জাল করে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন ও সতীশ মাষ্টারের ভারত সফর ঠিক হয়েছে কি না প্রশ্ন করলে তারা সকলে ক্ষিপ্ত হয়ে উঠে এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এতে সভাপতি  সাংবাদিক বিপ্লব রাজি না হলে তারা সকলে মিলে এলােপাথারী  মারধর করে।প্রধান শিক্ষক হত্যার উদ্দেশ্যে নলকূপের হাতল দিয়ে মাথায় সজোরে আঘাত করে। কিন্তু তিনি সরে যাওয়ায় ওই আঘাত কোমরে লাগলে গুরুতর আহত হয় এবং তিনি বাম কানের শ্রবণ শক্তি হারান।তাকে গলা চেপে হত্যার চেষ্টা চালায় অপর শিক্ষক সতীশ চন্দ্র বর্মন। তিনি বিভিন্ন সময়ে কমিটির অনুমতি ছাড়াই অবৈধভাবে ভারত সফর করেন।এজন্য তার বিল কর্তনের সিদ্ধান্ত দেওয়ায় তিনিও প্রধান শিক্ষকের দলে ভিড়েন।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয়্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে কয়েকদিন  চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে থানা কর্তৃপক্ষ  দ:বি ২২৩/২২৫/৩০৭/৩৮৫/৫০৬/৩৪  ধারায় উক্ত মামলা রুজু করেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা তাৎক্ষনিক কোন আসামীকে গ্রেফতার  করতে পারেনি।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, সাংবাদিক বিপ্লবের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঘটনার পরপরই আমি বিষয়টি  জেনেছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্য কোন শিক্ষক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি