৪ মে ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবেনা -পুলিশ সুপার লক্ষ্মীপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবেনা -পুলিশ সুপার লক্ষ্মীপুর

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি: এ দেশের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। দেশব্যাপী এ সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক চক্রও কাজ করতে পারে। এতে আমাদেরকে সচেতন হতে হবে। যার যার ধর্ম সে পালন করবে। অপরাধীদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে শহরের থানা সড়কে সদর মডেল থানার উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মিমতানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার মজুমদার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জিয়াউল হুদা আপলু ও সধারণ সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।

এদিকে, জেলার রায়পুর, রামগঞ্জ, কমলনগর, রামগতি ও চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে এবং জেলার প্রায় সবকটি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া কোন ধরণের গুজবে কান না দিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার থেকে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি