৪ মে ২০২৬

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: ধর্মীয় অনুভুতিতে আঘাত ও শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ফোরামের নেতৃবৃন্দসহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা আক্তার, সদস্য সুব্রত কুমার মল্লিক, সদর উপজেলা শাখার সভাপতি জোয়ার্দ্দার সাজ্জাদুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিবু পদ বিশ্বাস, এইড’র প্রতিনিধি খন্দকার আশরাফুন্নাহার আশাসহ অন্যান্যরা। এসময় বক্তারা, ধর্মীয় অনুভুতিতে আঘাত ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সেই সাথে আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি