৬ মে ২০২৬

শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে : আইভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে : আইভী
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সবসময় আমার জনগণ। উনি (শামীম ওসমান) কীভবে মাঠে থাকবেন, উনি একজন সংসদ সদস্য। আচরনবিধি লঙ্ঘন হবে তারা মাঠে থাকলে। আমি আবারও গনমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগনের প্রতি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এর বাইরে আর কিছু বলতে চাই না। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে খানপুরে নির্বাচনী প্রচারনায় একথা বলেন তিনি। আইভী বলেন, যেকোন প্রার্থীর ভেতরে শংকা থাকে। আমি তার বাইরে কেউ না। আমি অবশ্যই চাইবো নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর থাকুক। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, এ্যাক্টিভ থাকে। আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে সে ব্যাবস্থা যেন করা হয়। যে কোন প্রার্থী অভিযোগ জানাতে পারে। কিন্তু বিগত দিনের ইতিহাস নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ যতই টানটান থাকুক নির্বাচনের দিন এখানে সুষ্ঠু নির্বাচন হয়। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যায়। আশাকরি এবারও সেই রকম পরিবেশ থাকবে। তিনি বলেন, আমি প্রচারনায় ব্যস্ত তাই সঠিক জানি না। তবে আমরাই তো বলি সব ধরনের অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হোক। ৷ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের গ্রেপ্তার করা হোক। এটা সব প্রার্থীরই চাওয়া থাকে। উনি (তৈমূর) বলে পরিবেশটা সুন্দর থাকুক, আমিও বলি পরিবেশটা সুন্দর থাকুক। আমি চাই এমন কোন ঘটনা যেন না ঘটে যার কারণে সমস্যা সৃষ্টি হয়। আমার নেতাকর্মীরা আমার সাথে আছে তার নেতাকর্মীরা তার সাথে থেকেই ভোট চাচ্ছে। কোথায় কী হয়েছে আমার জানা নেই। শামীম ওসমানের ব্যাপারে তিনি বলেন, আমি বলিনি তারা আমার সাথে নেই। আমি সবসময় বলে এসেছি আমার সাথে আমার জনতা আছে৷ আমার দল যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে তাহলে নিশ্চয়ই দল আমার পাশে আছে। দলের ভেতর থেকে কে আসবে কে আসবে না সেটা আমার দেখার বিষয় না সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি