৪ মে ২০২৬

সালথায় কর্মসৃজন কাজ চলছে শিশু শ্রমিক দিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সালথায় কর্মসৃজন কাজ চলছে শিশু শ্রমিক দিয়ে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির ২য় পর্যায়ের কাজ শিশু শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। এছাড়া খাতা-কলমে শতভাগ শ্রমিকের উল্লেখ থাকলেও বাস্তবে অনেক কম শ্রমিক দিয়ে দায়সারা ভাবে কাজ করে টাকা আত্মসাৎ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ইউনিয়নের কাকলাখোলা পূর্বপাড়া মসজিদ হেত জলে ভাটা পর্যন্ত রাস্তার কাজে ৫০ জন শ্রমিক নিয়োগ করার কথা থাকলেও সেখানে শ্রমিক কাজ করছে ১৭ জন। তারমধ্যে ৬ জন রয়েছে শিশু শ্রমিক। যাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। এরা বিভিন্ন স্কুলে পড়ালেখা করে।

এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আক্কাস মিয়া জানান, অল্প টাকা মুজুরী থাকায় শ্রমিকেরা রাস্তার কাজে আসতে চায় না। মাঠে কাজ করলে ৫-৬শ টাকা পায়। এজন্য তারা রাস্তার কাজে আসে না। সরেজমিন গোবিন্দপুর উত্তরপাড়া ব্রীজ হতে দুর্গাপুর পর্যন্ত রাস্তার কাজে ৫০ জন শ্রমিক থাকার কথা থাকলেও সেখানে ১০ জন শ্রমিকের দেখা পাওয়া যায়। এদের মধ্যে তিনজন শিশু শ্রমিক ছিল। এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আয়নাল মাতুব্বর এলাকায় না থাকায় কাজ দেখভাল করছেন ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য নজরুল ইসলাম। আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ কাজের বিষয়ে জানান, প্রতিদিন দুইশত টাকার বিনিময়ে কেউ কাজে আসতে চায়না। বাধ্য হয়েই কম বয়সীদের দিয়ে কাজ করানো হচ্ছে। তাছাড়া শিশুদের অভিভাবকেরা তাদের পাঠালে আমরা ফেরত পাঠাতে পারিনা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন. উপজেলার সকল প্রকল্পের সভাপতিদের মিটিংয়ে সাবধান করা হয়েছে। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছেনা। শিশুদের দিয়ে এ কাজ করানো যাবেনা। সুনির্দ্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে প্রকল্পের সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি